News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিক যুগলের আত্মহত্যা বিলোনীয়ায়
Image

প্রেমিক যুগলের আত্মহত্যা বিলোনীয়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ মঙ্গলবার সকালে বিলোনীয়ায় প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ পুলিশ মৃতদেহ গাছ থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ বিলোনীয়া থানার পুলিশ জানিয়েছে, এদিন সকালে বিলোনীয়ায় ঈশানচন্দ্রনগরের জনগণ পথের ধারে উঁচু গাছে লোকার বাসিন্দা লক্ষ্মীন্দর মুণ্ডা এবং জ্যোৎস্না মুণ্ডার দেহ ঝুলন্ত দেখে থানায় খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহ উভয়ের বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে৷ তাদের উভয়ের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল বলে এলাকায় প্রচার রয়েছে৷ উভয়ের পরিবারের মধ্যে এনিয়ে কোন বিরোধ আছে বলে পুলিশের কাচে এখনও কোন তথ্য নেই৷ এই অবস্থায় একই গাছের ডালে ঝুলে প্রাণ দেবার কারণ ঘিরে সংশয়ের সৃষ্টি হয়েছে৷ পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে বিষয়টি আত্মহত্যা বলেই মনে হচ্ছে৷ তবে পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বলে জানাগেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top