News Flash

  • Home
  • Uncategorized
  • ডিজেলের উপর জিএসটি চালুর দাবিতে ধর্মঘটে ট্রাক মালিকরা
Image

ডিজেলের উপর জিএসটি চালুর দাবিতে ধর্মঘটে ট্রাক মালিকরা

মুম্বাই, ৯ অক্টোবর (হি.স.) : ডিজেলের উপর জিএসটি চালুর দাবিতে সোমবার থেকে ধর্মঘটে শামিল হল অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস (এআইএমটিসি)।
সংগঠনের দাবি, ডিজেলের দামের উপর যথাযথ নিয়ন্ত্রণ রাখতে হবে সরকারকে। এই জ্বালানির উপরও বসাতে হবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ওরফে জিএসটি। একই সঙ্গে রাস্তায় ট্রাক মালিকদের উপর অনৈতিক পুলিশের জুলুম রুখতে হবে। এই মর্মে ৯ ও ১০ তারিখ ‘চাক্কা জাম’-এর ডাক দিয়েছে এআইএমটিসি। এই ধর্মঘটের ফলে পণ্য পরিবহণ ভীষণভাবে ব্যহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এমনিতে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। এর মধ্যে ট্রাক ধর্মঘটের জেরে পণ্য সময়মতো গন্তব্যে না পৌঁছলে ব্যবসায় ভীষণ ক্ষতি হতে পারে। বাড়তে পারে জিনিসপত্রের দাম।
এআইএমটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের কানে কথা পৌঁছানোর জন্য মাত্র দু’দিনের এই বন্ধ ডাকা হয়েছে। সামনেই দিওয়ালি। তখন জিনিসপত্রের প্রচুর চাহিদা থাকবে। তাই দু’দিনের ধর্মঘটের পর স্বাভাবিকভাবেই সমস্ত ট্রাক চলবে। কিন্তু দিওয়ালির পরও সরকার ট্রাক মালিকদের দাবি না মানলে অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘটে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। এদিকে ১৩ অক্টোবর ধর্মঘটে যাওয়ার কথা ঘোষণা করেছে দেশের প্রায় ৫৪,০০০ পাম্প মালিক। পেট্রল-ডিজেলের দামের হারে নিত্য পরিবর্তন পাম্প মালিকদেরও মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এর যথাযথ সমাধান চান তাঁরা। না হলে ২৭ অক্টোবর থেকে তাঁরাও স্থায়ীভাবে পাম্প বন্ধ রাখার হুমকি দিয়েছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top