News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের ছাউএরগুলিকে লক্ষ্য করে পাকিস্তানের গুলি, সংঘর্ষ অব্যাহত
Image

বিএসএফের ছাউএরগুলিকে লক্ষ্য করে পাকিস্তানের গুলি, সংঘর্ষ অব্যাহত

শ্রীনগর, ৬ অক্টোবর (হি.স) : ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের পুঞ্জের দিগওয়ার সেক্টরে বিএসএফের ছাউনিগুলিকে লক্ষ্য করে গুলি ও মার্টর শেলিং করে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় বিএসএফ। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ এখনও চলছে। হতাহতের কোন খবর নেই। বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে ছোট ও মাঝারি আগ্নেয়াস্ত্র দিয়ে এই হামলা চালায় পাকিস্তান।
উল্লেখ্য গত সোমবার পাকিস্তানের মার্টর শেলিংয়ে নিহত হয়েছিল এক শিশু। এছাড়াও আরও পাঁচজন আহত হয়েছিল। গত কয়েক মাস ধরে পুঞ্জসহ নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের একাধিক সেনা ছাউনি এবং গ্রামগুলিকে লক্ষ্য করে মার্টর হামলা চালায় পাকিস্তান। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে চলতি বছরে এখন পর্যন্ত ৫০৩ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top