নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ অতিরিক্ত মদ্যপান করে বাড়ি ফিরে পিতার সাথে ঝগড়ায় লিপ্ত হয় পুত্র৷ আর পিতা পুত্রের ঝগড়া থামাতে এসে মা আরতী নমঃ (৫৩) হৃদরোগে আক্রান্ত হন৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাবার পথে আরতী দেবীর মৃত্যু হয়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, ধলিয়াকান্দি গ্রামের অনুকূল নমঃর ছেলে বাবুল নমঃ মদমত্ত অবস্থায় বাড়ি ফেরে৷ বাড়ি এসেই বাবুল নমঃ ঘরের কোন এক বিষয় নিয়ে পিতা অনুকূলের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ে৷ এক সময় বচসা চরমে উঠে একসময় হাতাহাতিও শুরু হয়৷ সে সময় মা আরতী নমঃ এসে তাদের থামাতে চেষ্টা করে বিফল হন৷ হঠাৎই আরতী দেবী মাটিতে ঢলে পরেন৷ এলাকার লোকজন ছুটে আসে হাসপাতালে নিয়ে যাবার পথে আরতী দেবীর মৃত্যু হয়৷ উত্তম মধ্যম দিয়ে বাবুল নমঃকে পড়ে বেধে রাখে এলাকাবাসী৷ পুলিশ এসে পরে পরিস্থিতি সামাল দেয়৷

পিতা-পুত্রের ঝগড়া থামাতে গিয়ে মৃত্যু মা’র
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















