News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, মথুরায় বেলাইন মালগাড়ির তিনটি বগি
Image

পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, মথুরায় বেলাইন মালগাড়ির তিনটি বগি

মথুরা, ৪ অক্টোবর (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| বুধবার সকালে উত্তর প্রদেশের মথুরায় আছনেরা-মথুরা রেল রুটে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির তিনটি বগি| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় কাসগঞ্জ-আছনেরা রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে|
উল্লেখ্য, বিগত দু’মাসে বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় রেল| অধিকাংশই লাইনচ্যুত হওয়ার ঘটনা| গত ২৭ সেপ্টেম্বর ওডিশার কটকে, নেরগুন্ডি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির অন্তত ১৬টি বগি| ওই রেল দুর্ঘটনায় কেউ হতাহত হননি| তার আগে গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর উত্তর প্রদেশের সিতাপুর জেলায় ঠিক একই জায়গায় লাইনচ্যুত হয় দু’টি ট্রেন| বারবার রেল দুর্ঘটনার জেরে রীতিমতো উদ্বিগ্ন রেলের আধিকারিকরা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top