News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ লক্ষ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেবে ডব্লিউএফপি
Image

পাঁচ লক্ষ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেবে ডব্লিউএফপি

ঢাকা, ১ অক্টোবর (হি.স.): মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা পাঁচ লক্ষ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। শনিবার ঢাকার একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী সঙ্গে ডব্লিউএফপি এর কার্যনির্বাহী প্রধান ডেভিড বিসলে দেখা করে একথা জানান।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি, খাদ্য সহায়তা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি নিয়ে তাদের মধ্য আলোচনা হয় বলে সূত্রের খবর। ডেভিড বিসলে মন্ত্রীকে আরও জানান, ডব্লিউএফপি শিশু ও গর্ভবতী মায়েদের আলাদা করে বিশেষ ধরণের পুষ্টিকর খাবার সরবরাহ করবে। ইউনিসেফ রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করবে। মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, রোহিঙ্গাদের দীর্ঘ সময় ধরে বাংলাদেশে রাখা সম্ভব না। মায়ানমারের উচিত তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়া। বর্তমানে বাংলাদেশে এমনিতেই খাদ্যমূল্য উর্ধ্বমুখী।

আলোচনা শেষে ডেভিড বিসলে বলেন, খাদ্য সহায়তা অব্যাহত রাখতে ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করা হয়েছে। কূটনৈতিক তৎপরতা মাধ্যমে মায়ানমারের নাগরিকদের কিভাবে ফিরিয়ে দেওয়া যায় তা নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top