News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের দাবীতে গান্ধী জয়ন্তীতে ধর্না
Image

শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের দাবীতে গান্ধী জয়ন্তীতে ধর্না

আগরতলা, ০১ অক্টোবর (হি.স.) রাজ্যের যুবা সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত দাবী ঘিরে সাংবাদিকদের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে উঠছে। সিবিআই তদন্তের দাবীতে অনড় সাংবাদিকদের ৯টি সংগঠনের সদস্যরা আগামীকাল রাজভবন সংলগ্ন গান্ধী-মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন।

আগামীকাল গান্ধী জয়ন্তী। শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের দাবীতে আগামীকাল রাজভবন সংলগ্ন গান্ধী-মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন সাংবাদিকদের ৯টি সংগঠনের সদস্যরা।

সাংবাদিকদের সংগঠন গুলোর ঐক্য-মঞ্চের তরফে আজ ঘোষণা করা হয়েছে, শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। পুলিশের উপস্থিতিতেই এই যুবা সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই অবস্থায় রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করানো অযৌক্তিক। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে, শান্তনুকে ঘটনা স্থল থেকে পুলিশ জীবিত অবস্থায় উদ্ধার করেছে বলে প্রশাসনের দাবী। কিন্তু তাকে প্রাথমিক চিকিৎসা কিংবা এম্বুলেন্সের জন্য পার্শ্ববর্তী হাসপাতালে না নিয়ে পুলিশের জিপসির পেছনের পাটাতনে সুরক্ষা বাহিনীর জোয়ানদের বুটের নীচে রেখে জিবি হাসপাতালে আনা হয়। এভাবে যে কোন সুস্থ লোকও মারা যেতে পারে। এই ঘটনার পেছনেও অনেক রহস্য রয়ে‍ছে।

উল্লেখ করা যেতে পারে গত ২০ সেপ্টেম্বর প্রাণঘাতী আক্রমণ সংগঠিত করা হয়। এবং তিনি মারা যান। একে কেন্দ্র করে সারা রাজ্যে আন্দোলনের ঝড় উঠেছে।রাজ্য সরকার এই ঘটনার তদন্তে এ্রস আই টি গঠন করেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top