News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রুত মোবাইলের চার্জ করতে বাজারে আসছে ইসরাইলের ব্যাটারি
Image

দ্রুত মোবাইলের চার্জ করতে বাজারে আসছে ইসরাইলের ব্যাটারি

জেরুসালেম, ১ অক্টোবর (হি.স.): খুব অল্প সময়েই মোবাইলের চার্জ যাওয়া এখন নাগরিক জীবনে অভ্যস্থ হয়ে গিয়েছে| কিন্তু এ নিয়ে আর চিন্তার করতে হবে না৷ মুশকিল আসান করতে বাজারে আসছে এমন এক মোবাইল ব্যাটারি যা মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই পুরো চার্জ হয়ে যাবে এবং চলবে অনেকক্ষণ৷ ইসরাইলের এক কোম্পানী তৈরি করেছে নতুন এই ব্যাটারি৷ কোম্পানী তাদের এই নতুন আবিষ্কারের কথা বেশ গর্বের সঙ্গেই সকলকে জানিয়েছে সঙ্গে এমনও দাবি করেছে যে এই ব্যাটারি ঠিক যত তাড়াতাড়ি চার্জ হয় ঠিক তত দেরীতেই ডিসচার্জ হতে সময় নেয়৷ তবে ভারতে এই স্মার্ট ব্যাটারি কবে পা রাখছে তা এখনও ঘোষণা করেনি ইসরাইলি এই কোম্পানি৷ স্টোরডট নামক এই কোম্পানী জানিয়েছে, এই বিশেষ ব্যাটারি নিজেই ন্যানোডটসের জানান দেয়, যার মধ্যে বায়োঅরগ্যানিক সিন্থেসাইসড পেপটাইড এর ব্যবহার করা হয়েছে৷ এই বায়োঅরগ্যানিক প্রোডাক্ট, ব্যাটারির চার্জ হওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয় আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই ব্যাটারি পুরো চার্জ হয়ে যায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top