News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদেও অশান্ত ভূস্বর্গ, কুলগামে এনকাউন্টারে খতম এক জঙ্গি
Image

ঈদেও অশান্ত ভূস্বর্গ, কুলগামে এনকাউন্টারে খতম এক জঙ্গি

শ্রীনগর, ২ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হল সন্দেহভাজন এক আতঙ্কবাদী| শনিবার সকালে কুলগাম জেলার তান্ত্রিপোরা এলাকায় রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশন গ্রুপের বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়| তীব্র গুলি বিনিময়ে খতম হয়েছে এক জঙ্গি| নিহত জঙ্গির নাম হল, ইসফাক পাদ্দার| তার বাড়ি মাছিওয়াতে| তান্ত্রিপোরা এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, সেই বিষয়ে নিশ্চিত হতে গোটা একালাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|
শুক্রবারই শ্রীনগরের পান্থচকে সন্ত্রাসবাদী হামলায় শহিদ হয়েছেন এক পুলিশ কর্মী| জখম হয়ে হাসপাতালে চিকিত্সাধীন আরও ৭ জন পুলিশ কর্মী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ পান্থচকের জেওয়ানের কাছে জম্মু ও কাশ্মীর সশস্ত্র পুলিশ-এর একটি বাস লক্ষ্য করে হামলা চালায় লস্কর-ই-তৈবা জঙ্গিরা| আতঙ্কবাদী হামলায় জখম হন ৮ জন পুলিশ কর্মী| তাঁদের মধ্যে এক জন হাসপাতালে চিকিত্সা চলাকালীন প্রাণ হারিয়েছেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top