নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.) : গোধরা পরবর্তী দাঙ্গায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ সারানোর জন্যে গুজরাট সরকারকে নির্দেশ দেয় গুজরাট হাইকোর্ট। হাইকোর্ট নির্দেশ দেয় করদাতাদের টাকায় ওই ক্ষতিগ্রস্ত মসজিদটির সংস্কার করতে হবে। এই নির্দেশকে মঙ্গলবার খারিজ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি পি সি পন্থের বেঞ্চ।
এদিন শীর্ষ আদালতের বিচারপতিরা করদাতাদের টাকায় ওই মসজিদটি সংস্কারের নির্দেশকে খারিজ করে জানিয়েছেন, ২০০৮-২০০৯ সালে সরকারি প্রকল্প অনুযায়ী বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভবন, আবাসন কিংবা ধর্মীয় স্থানগুলি সংস্কারের যে নিয়ম আছে, সেই অনুযায়ী ওই মসজিদ সারানো যেতে পারে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
গুজরাট হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আপীল করে গুজরাট সরকার। তার প্রেক্ষিতেই এদিন এই নির্দেশ দিল শীর্ষ আদালত। গুজরাট সরকারের পক্ষে শীর্ষ আদালতে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, করদাতাদের টাকায় কখনই এভাবে ব্যবহার করাটা সমীচিন নয়।
করদাতাদের টাকায় ধর্মস্থান সংস্কার নয়, নির্দেশ শীর্ষ আদালতের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















