News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির পাঁচতারা হোটেলে নির্যাতনের শিকার মহিলা কর্মী
Image

দিল্লির পাঁচতারা হোটেলে নির্যাতনের শিকার মহিলা কর্মী

নয়াদিল্লি, ১৮ অগাস্ট (হি.স.) : দিল্লির পাঁচতারা হোটেলে নির্যাতনের শিকার মহিলা কর্মী। হোটেলের সিসিটিভি ফুটেজ অনুসারে হোটেলের নিরাপত্তা বিভাগের ম্যানেজার অভিযুক্ত পবন দাহিয়াকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। হোটেলের নিরাপত্তা বিভাগের ম্যানেজার পবন দাহিয়া চুল ধরে হিড়হিড় করে টানতে টানতে বাইরে বের করে দিচ্ছে হোটেলেরই এক মহিলা কর্মীকে। টেনে তার শাড়ি খুলে দেওয়া হচ্ছে। এই ঘটনার পরেই বরখাস্ত করা হয়েছে পবনকে। ঘরে উপস্থিত থেকেও পবনকে আটকানোর চেষ্টা করেননি ওই হোটেলের আর এক উচ্চপদস্থ কর্মী। কেন তিনি পবনকে আটকানোর চেষ্টা করেননি, সেটা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। শুধু তাই নয়, ৩৩ বছর বয়সী ওই মহিলাকে নিজের গাড়িতে তোলারও চেষ্টা করছে পবন। অভিযোগ, পবন নাকি ওই মহিলা কর্মীকে যৌন হেনস্থার চেষ্টাও করত। ওই মহিলা জানিয়েছেন, ‘আমার জন্মদিনের দিনেই পুরো ঘটনাটা ঘটে। প্রথমে পবন এসে আমার হাতে ওর ক্রেডিট কার্ডটা দিয়ে জানতে চায় যে আমি কোনও উপহার চাই কি না? আমি উপহার নিতে অস্বীকার করায় পবন রেগে যায় এবং আমার শাড়ি খুলে দেওয়ার চেষ্টা করে। আমি চেঁচাতে শুরু করলে আমাকে টানতে টানতে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে পবন। এর আগেও সে বারবার আমার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত।’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top