News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, শোকের ছায়া এলাকাজুড়ে
Image

পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, শোকের ছায়া এলাকাজুড়ে

আগরতলা, ১৮ ডিসেম্বর : সারমেয়কে বাঁচাতে গিয়ে পথ দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ খোয়াই থানা এলাকার সমতল পদ্মবিল এলাকায় ওই ঘটনায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাহুল দেব একটি স্কুটিতে করে খোয়াই থেকে সমতল পদ্মবিলের দিকে যাচ্ছিলেন। ওই সময় হঠাৎ রাস্তায় একটি সারমেয় চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে তিনি স্কুটির নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনায় পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় সমতল পদ্মবিল সহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top