News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবীতে আইএনপিটির ডেপুটেশন ম্যাজিস্ট্রেটকে

বিভিন্ন দাবীতে আইএনপিটির ডেপুটেশন ম্যাজিস্ট্রেটকে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ আগস্ট৷৷ ১৫ দফা দাবি নিয়ে আন্দোলনে নামল আইএনপিটি৷ বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ ডিভিশন কমিটির উদ্যোগে আইএনপিটি নেতৃত্বরা জেলা শাসক অফিসের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট তরুণ দেববর্মার নিকট ডেপুটেশান প্রদান করেন৷ আইএনপিটি কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্টেন্ট সেক্রেটারী মানব দেববর্মার নেতৃত্বে দেওয়া হয় ডেপুটেশান৷ তাছাড়া উপস্থিত ছিলেন আইএনপিটি বিভাগীয় সদস্য ননী গোপাল দেববর্মা, হরিতোষ দেববর্মা এবং কেন্দ্রীয় নেতা রামানন্দ দেববর্মা প্রমুখরা৷ তারা সিনিয়র ডেপুটি মেজিস্ট্রেট তরুন দেববর্মার সঙ্গে ১৫ দফা দাবি সনদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ দাবি গুলোর মধ্যে বিশ্রামগঞ্জ এডিসি এলাকায় একটি ডিগ্রি কলেজ স্থাপন, প্রমোদনগর ও গাবদি নিয়ে একটি ব্লক অফিস নির্মাণ, জেলার উপজাতি অধ্যুষিত এলাকায় বিদ্যুৎতের ব্যবস্থা করা, জিবি হাসপাতাল থেকে গাবদি হয়ে জম্পুইজলা পর্যন্ত বাস সার্ভিস চালু করা, এবং রেগার শ্রম দিবস বছরে ২শত দিন করে মজুরি ৩ শত টাকা করা ছিল অন্যতম৷ ডেপুটেশানের পর আইএনপিটি কর্মী সমর্থকরা বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে এক সভার মিলিত হয়৷ মানব দেববর্মা জানান দাবিগুলো যথাযত পূরণ না করা হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top