News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের জন্মদিন উদযাপন
Image

কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের ১১০ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস৷ সোমবার সকালে কংগ্রেস ভবন প্রাঙ্গনে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷ প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতিকৃতীতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস পরিষদীয় দলনেতা বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেস সম্পাদ জয়দুল হুসেন, সদর জেলা কংগ্রেস সভাপতি নারায়ন দত্ত, মুখপাত্র তাপস দে, ছাত্র নেতা রাকেশ দাস, যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী প্রমুখ৷ কংগ্রেস মন্ত্রীসভার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত শচীন্দ্র লাল সিংহ৷ ৮-১২-২০০০ সনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি৷ ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং ত্রিপুরার রাজতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরনের ক্ষেত্রে অগ্রনী সৈনিক ছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী৷ বাংলাদেশ মুত্তিযুদ্ধের ক্ষেত্রে শচীন্দ্র লাল সিংহের অবদান অবিস্মরণীয়৷ প্রয়াত মুখ্যমন্ত্রীর জীবন প্রেক্ষাপট বলতে গিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করেছেন বিধায়ক গোপাল চন্দ্র রায়৷ রাজ্যে রীতিমতো সাংগঠনিক দূর্বলতায় সাইনবোর্ডের মুখে ধাবিত হওয়া কংগ্রেস দলকে পুনরুজ্জীবিত করতে কর্মীদের প্রয়াত মুখ্যমন্ত্রীর সংগ্রামী জীবনগাঁথা এমনভাবেই বর্ণনা করেছেন বিধায়ক গোপাল চন্দ্র রায়৷ আধুনিক সমাজ ব্যবস্থা, জাতপাতের ভেদাভেদ দূর করে প্রয়াত মুখ্যমন্ত্রীর ১১০তম জন্মদিনে প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের ভাবাদর্শ পাথের করে চলার জন্য কর্মীদের পরামর্শ দিয়েছেন শ্রী রায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top