নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ জুন৷৷ সোমবার সকাল সাড়ে এগারটায় মহিলা থানায় কোন মহিলা পুলিশের সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন এক সত্তর বছরের বৃদ্ধা৷ অভিযোগপত্র জমা দিতে এসে কাউকে না পেয়ে ফিরে যেতে হয়েছে ৭০ বছরের বৃদ্ধা প্রীতিকনা দত্তকে৷ তিনি জানায় মারধোরের অভিযোগ নিয়ে বিশালগড় মহিলা থানায় এসে কোন আধিকারীকের দেখা না পেয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছেন৷ গত পরশু রাত্রে লিটন দেবনাথের নেতৃত্বে ৩ জনের একটি দুসৃকতিকারীর দল বৃদ্ধার উপর হামলা চালায় বলে অভিযোগ৷ বৃদ্ধা প্রীতিকনা দত্ত এও জানায় তাঁকে হামলা থেকে বাঁচাতে এসে তার পুত্রবধূর শাড়ি ও ব্লাউজ ছিড়ে ফেলে হামলাকারীরা৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানায় অর্ন্তগত মধ্য ব্রজপুর এলাকায়৷ জানা যায় সাপ্লাই’র জল নিয়ে ঘটনার সূত্রপাত৷
থানায় নেই পুলিশ অভিযোগ জানাতে ব্যর্থ সত্তরোর্দ্ধ বৃদ্ধা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















