News Flash

  • Home
  • Uncategorized
  • রতন লাল নাথকে অপ্রাসঙ্গিক কটাক্ষ করে বীরজিৎ জানালেন শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে
Image

রতন লাল নাথকে অপ্রাসঙ্গিক কটাক্ষ করে বীরজিৎ জানালেন শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ কাঁটা গলা থেকে বের করাও যাচ্ছে না, আবার গিলে ফেলাও সম্ভব হচ্ছে না৷ বিধায়ক

রতন লাল নাথ

রতন লাল নাথকে নিয়ে প্রদেশ কংগ্রেসের এই হাল হয়েছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা জানিয়েছেন, বিধায়ক রতন লাল নাথের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ গুলি এআইসিসি’র দরবারে পাঠানো হয়েছে৷ দ্রুতই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷
সোমবার এক প্রশ্ণের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানিয়েছেন, অচিরেই রতনলাল নাথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি বলেন, রতন লাল নাথকে ইতিমধ্যেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল৷ কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তিনি কোন উত্তর দেননি৷ ফলে তাঁর বিরুদ্ধে উত্থাপিত যাবতীয় অভিযোগগুলি সর্বভারতীয় কংগ্রেস কমিটির কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে৷ বীরজিৎ সিনহা বলেন, রতন লাল নাথকে নিয়ে কংগ্রেস আর বেশী গুরুত্ব দিতে নারাজ৷ তিনি অপ্রাসঙ্গিক হয়ে পরেছেন৷ ইতিপূর্বেও সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে অভিযোগ তোলায় তাঁকে একবার বহিষ্কার করা হয়েছিল ১৯৯৮ সালে৷ কিন্তু ক্ষমা চাওয়ায় তাঁকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল৷ কিন্তু এখন আর বরদাস্ত করা হবে না৷ উল্লেখ্য, কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ রাজ্য বিধানসভায় বিমুদ্রাকরণ ইস্যুতে নরেন্দ্র মোদীর পক্ষে বিধানসভার ভিতরে জোরালো সওয়াল করেছিলেন৷ এরপর তিনি দিল্লি গিয়ে এবং পরে আগরলাতেও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন৷ সম্প্রতি তিনি রাজ্য বিজেপির প্রভারী সুনীল দেওধরের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে বার্তা পাঠিয়েছিলেন৷
তবে, তাঁকে বহিস্কারের পথে হাঁটতে চিন্তায় পড়েছে প্রদেশ কংগ্রেস৷ যেহেতু রতন লাল নাথ এআইসিসি সদস্য নন, তাই তাঁকে দল বিরোধী কাজের অপরাধে প্রদেশ কংগ্রেস সভাপতি নিজ ক্ষমতাবলে বহিস্কার করতে পারেন৷ রতনবাবুও চাইছেন তাঁকে দল থেকে বহিস্কার করা হোক৷ তাহলে তাঁর বিধায়ক পদ সুরক্ষিত থাকবে৷ ধারণা করা হচ্ছে, এসমস্ত কারণে প্রদেশ কংগ্রেস চটজলদি কোন সিদ্ধান্ত নিতে চাইছে না৷ বিষয়টি হাইকমান্ডের উপর ছেড়ে দিয়েছে৷ এখন কংগ্রেস হাইকমান্ড কি সিদ্ধান্ত নেয় তাই দেখার বিষয়৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top