নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুকুরের জলে ভাসমান অবস্থায়৷ ঘটনাটি ঘটেছে লেফুঙ্গা থানার অধীন ভাটি ফটিকছড়ায়৷ শুক্রবার সকালে মৃতদেহটি উদ্ধার হয়েছে৷ নিহত যুবকের নাম দূর্বেষ দেবনাথ৷ বয়স আনুমানিক তেইশ৷
জানা গিয়েছে, শুক্রবার সকালে স্থানীয় জনগণ একটি পুকুরের জলে ভাসমান মৃতদেহ দেখতে পায়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় লেফুঙ্গা থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ পুলিশ জানিয়েছে মৃতদেহ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ণ রয়েছে৷ রক্তের ছাপও মিলেছে৷ আশঙ্কা করা হচ্ছে অন্য কোথাও ঐ যুবককে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে৷ নিহত যুবকের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে দূর্বেষ দেবনাথ নিখোঁজ ছিল৷ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও তার কোন হদিশ পায়নি৷ কি কারণে কে বা কারা দূর্বেষকে হত্যা করেছে এনিয়ে এলাকায় চলছে নানা জল্পনা৷ কেউ বলছে প্রণয় সংক্রান্ত শত্রুতার জেরে খুন করা হয়েছে৷ তবে পুলিশ একটি হত্যা সংক্রান্ত মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই এই খুনের সাথে জড়িত থাকতে পারে বলে সনাক্ত করতে পারেনি৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা ভাটি ফটিকছড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
নিখোঁজ যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার লেফুঙ্গায়
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















