News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই মণিপুরে ১৩৯ দিনের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার হচ্ছে
Image

শীঘ্রই মণিপুরে ১৩৯ দিনের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার হচ্ছে

ইমফল (মণিপুর), ১৯ মার্চ, (হি.স.) : মণিপুরে ইউনাইটেড নাগা কাউন্সিল (ইউএনসি) আহূত দীর্ঘ ১৩৯ দিনের অর্থনৈতিক অবরোধ খুব শীঘ্রই প্রত্যাহৃত হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে সদ্য বিদায়ী কংগ্রেস সরকারের আমলে সাতটি জেলা গঠনকে করে গত ১ নভেম্বর থেকে জাতীয় সড়কে চলছে অর্থনৈতিক অবরোধ।
বিশ্বস্ত এক সূত্রের খবর, রাজ্যের নয়া বিজেপি সরকারের তৎপরতায় আজ সেনাপতি জেলার জেলাশাসকের কার্যালয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধির উপস্থিতিতে ত্রিস্তরীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে একটি সমাধানসূত্র বের হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৫ তারিখ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই চলমান জাতীয় সড়কে অর্থনৈতিক অবরোধ খতমে পদক্ষেপ নিতে শুরু করেছিলেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহ। সাংবাদিকদের মুখোমুখি হলে সেদিন তিনি বলেছিলেন, গত ১ নভেম্বর থেকে অর্থনৈতিক অবরোধকারীদের সঙ্গে তাঁদের দাবি-দাওয়া সম্পর্কে আলোচনা করতে খুব শিগগির জরুরি ভিত্তিতে বৈঠকে বসবেন তিনি। সর্বপ্রথমে মণিপুরকে ‘ইকনোমিক ব্লকেড’মুক্ত করা হবে তাঁর কাজ। এজন্য আন্দোলনকারী ইউনাইটেড নাগা কাউন্সিলের নেতৃবর্গকে রাজ্যের মানুষের দুর্ভোগের কথা ভেবে, মানবিকতার দৃষ্টিকোণ থেকে তাঁদের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের দাবি-দাওয়ার সমাধানে প্রয়োজনে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থাও তিনি করবেন বলে জানিয়েছিলেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top