News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে পলাতক স্বামী গ্রেপ্তার
Image

স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে পলাতক স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে খুন করে পলাতক স্বামীকে শেষ পর্যন্ত জালে তুলতে সফল হল পুলিশ৷ অভিযুক্ত স্বামীর নাম কালিপদ সরকার৷ তাকে বৃহস্পতিবার বিশালগড় থানার পুলিশ রাস্তামাথা এলাকায় একটি অটো থেকে আটক করেছে৷ অভুিযক্তকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে৷
প্রসঙ্গত, চড়িলামের রামছড়া ২নং ওয়ার্ডে স্বামী তার স্ত্রীকে খুন করেছে বলে সন্দেহ করছে পুলিশ ও এলাকাবাসী৷ স্বামীর নাম কালীপদ সরকার(৪০)৷ পেশায় একজন ডেকোরেটর এবং পঞ্চায়েতের তরফ থেকে নিয়োজিত পাম্প হাউস অপারেটর৷ ১৭ ফেব্রুয়ারী মধ্যরাতে কালীপদের নিজ বাড়িতে খুন হয়েছে তার স্ত্রী গীতা নাগ৷ বয়স আনুমানিক ৪৫৷ কালীপদ সরকার দুবছর আগে তাকে বিয়ে করেছে বলে জানা গেছে এলাকাবাসী সূত্রে৷ তবে তার দুই স্ত্রী, এর মধ্যে একজন রামছড়া বাজার সংলগ্ণ ক্যাম্পের নিকটে কালিপদের নিজে বাড়িতেই থাকে৷ পুলিশ সূত্রে খবর, তাকে রড দিয়ে আঘাত করে খুন করা হয়েছে৷ সকাল ১০টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ সঙ্গে সঙ্গে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পায় দরজা বন্ধ৷ দরজা খুলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে গীতা নাগের মৃতদেহ৷ এলাকাবাসী ও গীতা নাগের এক জা জানায় প্রতিদিনই তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকে৷ এলাকাবাসীর বক্তব্য গীতা নাগের পূর্বে আরেকজন স্বামী আছে৷ যার সঙ্গে প্রথমে বিয়ে হয়৷ এবং তার দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে৷ গীতাকে ফুসলিয়ে প্রেমে আবদ্ধ করে বর্তমান স্বামী কালীপদ দুবছর পূর্বে বিয়ে করা স্বামীর কাছ থেকে আলাদ করে বর্তমানে কালীপদ সংসার করছে গীতার সাথে৷ তার দুটি সংসার বর্তমান৷ নিজ পিতৃ ভিটিতেই থাকেন গীতা নাগকে নিয়ে৷ আর বাজার সংলগ্ণ এলাকায় তার বিয়ে করা স্ত্রী শুভা সরকারকে নিয়ে বসবাস করছে৷ কালীপদ সরকারের পিতৃভিটিতেই আরো দুইভাই থাকেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top