নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ গ্রহণ করেন তিনি।
সাক্ষাতের বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়ে বিপ্লব কুমার দেব বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করে তাঁর আশীর্বাদ লাভ করেছেন।


















