আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কুমারঘাটের আশ্রমপল্লী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের নেশাসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পিকলু বড়ুয়া নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্যাকেটজাত এসকফ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের অভিযানে বাড়ি থেকে প্রচুর পরিমাণে এসকফের প্যাকেট উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া নেশাসামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া নেশাসামগ্রী কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে আশ্রমপল্লী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।



















