News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেক চৌমুহনীতে পুলিশের নাকা চেকিংয়ে ১৯২ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯৬ লক্ষ টাকা
Image

লেক চৌমুহনীতে পুলিশের নাকা চেকিংয়ে ১৯২ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯৬ লক্ষ টাকা

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলা শহরে। পশ্চিম থানার পুলিশের অভিযানে মোট ১৯২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম থানার নাইট মোবাইল প্যাট্রোলে ছিলেন সাব-ইন্সপেক্টর মনীশ পাল। কর্ণজঙ্ঘী এলাকায় মোবাইল প্যাট্রোলিংয়ের সময় বিভিন্ন যানবাহনে চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় টিআর-০১- বিবি- ০৬৭০ নম্বরের একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হলেও চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।

পুলিশের দাবি, গাড়িটি ঘুরে কর্ণজঙ্ঘী এলাকা পেরিয়ে বাইপাস হয়ে অন্য রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের মোবাইল প্যাট্রোলিং দল গাড়িটির পিছু নেয়। কিছুটা দূরে গিয়ে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।
এরপর গাড়িটিতে সন্দেহজনক কিছু রয়েছে বলে পুলিশের মনে হলে বিষয়টি পশ্চিম থানার ওসি সঞ্জিৎ সেনকে জানানো হয়। রাতেই গাড়িটিকে নিরাপত্তার মধ্যে রাখা হয়। পরে গাড়ি থেকে সন্দেহজনক গন্ধ পাওয়ায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে পুলিশ।
পশ্চিম থানার ওসি সঞ্জিৎ সেনের নেতৃত্বে পুলিশ এবং ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালান। তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে বিপুল সংখ্যক প্যাকেটে থাকা সন্দেহজনক গাঁজা উদ্ধার করা হয়। ওজন করে দেখা যায়, মোট ১৯২ কেজি গাঁজা রয়েছে।

পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেট ও সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া গাঁজা আইন মেনে বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় এনডিপিএস আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, গাঁজার চালানটি ত্রিপুরার দক্ষিণ দিকের কোনও এলাকা থেকে আসতে পারে। তবে কোথা থেকে গাঁজা সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা চালককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে স্পষ্ট হবে বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি। বর্তমানে পলাতক চালক ও গাড়ির মালিকের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026

Leave a Reply

Scroll to Top