News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মতিনগরে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ
Image

মতিনগরে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ

সোনামুড়া, ২৫ সেপ্টেম্বর: মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকারই এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি সোনামুড়া থানাধীন মতিনগর এলাকার বলে জানা গেছে।

অভিযোগকারী মহিলা মন্টি সরকারের দাবি, রাতে খাওয়া-দাওয়া শেষ করে তিনি ঘুমিয়ে পড়ার পর এলাকার যুবক লিটন দাস দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করেন। এরপর তাঁর গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা এবং একটি স্মার্টফোন নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।

মন্টি সরকারের অভিযোগ, গলায় ছুরি ঠেকিয়ে রাখায় আতঙ্কে তিনি সেই সময় চিৎকার করতে পারেননি। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

অভিযোগকারীর দাবি, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে কাজের সূত্রে সৌদি আরবে রয়েছেন। তিনি বর্তমানে তাঁর বৃদ্ধ মায়ের সঙ্গে মতিনগর এলাকায় বসবাস করেন। বাড়িতে স্বামী না থাকার বিষয়টি অভিযুক্ত যুবক জানত এবং সেই সুযোগেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তাঁর।

ঘটনার পর সোনামুড়া থানায় লিটন দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্টি সরকার। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

কুমারঘাট আশ্রমপল্লীতে ৩০ লক্ষ টাকার নেশাসামগ্রী উদ্ধার, আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কুমারঘাটের আশ্রমপল্লী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের নেশাসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পিকলু…

ByByReshmi Debnath Sep 25, 2026

সাত দফা দাবিতে পশ্চিম জেলা শাসকের কাছে হরিজন উন্নয়ন সমিতির ডেপুটেশন

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সাত দফা দাবি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির…

ByByReshmi Debnath Sep 25, 2026

লেক চৌমুহনীতে পুলিশের নাকা চেকিংয়ে ১৯২ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯৬ লক্ষ টাকা

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন বিজেপি কার্যালয়ে

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও একাত্ম মানববাদের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন…

ByByReshmi Debnath Sep 25, 2026

Leave a Reply

Scroll to Top