News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা খতিয়ে দেখতে বিধায়কের পরিদর্শন, পার্কিং ব্যবস্থায় ১০ লক্ষ টাকা বরাদ্দ
Image

হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা খতিয়ে দেখতে বিধায়কের পরিদর্শন, পার্কিং ব্যবস্থায় ১০ লক্ষ টাকা বরাদ্দ

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরা জেলার তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা, পরিচ্ছন্নতা ও পরিকাঠামো খতিয়ে দেখতে আজ হাসপাতাল পরিদর্শন করেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি রোগী ও পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে খোঁজ নেন তিনি।

হাসপাতালের নিচতলার বাথরুমে পাইপলাইনের সমস্যার কারণে জল সংকট ও অপরিচ্ছন্নতার বিষয়টি বিধায়কের নজরে আসে। তিনি জানান, সমস্যাটি সমাধানের জন্য ইতিমধ্যেই প্লাম্বার কাজ শুরু করেছেন। দ্রুত এই সমস্যা সমাধান হয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হাসপাতালের পার্কিং ব্যবস্থার উন্নয়নের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান শৈলেন্দ্র চন্দ্র নাথ। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটের সময় জেনারেটর সচল রাখতে পর্যাপ্ত ডিজেলের ব্যবস্থা করার বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

বিধায়ক জানান, গত বছর হাসপাতালে পৃথক ডেডিকেটেড ট্রান্সফরমার বসানো হয়েছে। এর ফলে দীর্ঘদিনের লো-ভোল্টেজের সমস্যা অনেকটাই দূর হয়েছে। পাশাপাশি প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতালের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি পরিষেবা এবং প্রয়োজনীয় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোর মান বজায় রাখতে নিয়মিত নজরদারি চালানো হবে বলেও জানান বিধায়ক। রোগীদের যাতে উন্নত পরিষেবা পেতে কোনও ধরনের সমস্যার মুখোমুখি না হতে হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

Releated Posts

ইয়াবা ট্যাবলেটসহ আটক ধনপুরের দুই যুবক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ইয়াবা ট্যাবলেটসহ বিএসএফের হাতে আটক হলেন ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু এবং তাঁর সহযোগী ইয়াসিন…

ByByReshmi Debnath Sep 22, 2026

‘আমার মূর্তি, আমার অভিমান’ কর্মসূচিতে পরিত্যক্ত প্রতিমার যথাযথ বিসর্জন

আগরতলা, ২২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির মাধ্যমে পরিত্যক্ত…

ByByReshmi Debnath Sep 22, 2026

ভিলেজ কাউন্সিল ভোটে পোস্টাল ব্যালট শুরু, মুঙ্গিয়াকামিতে ভোট দিলেন নির্বাচনী ডিউটিতে থাকা সরকারি কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর:আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। তার আগে মঙ্গলবার থেকে শুরু হল নির্বাচনী…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

শ্রমিকদের বোনাস-অনুদান দ্রুত প্রদানের দাবিতে পথে সিআইটিইউ

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন শারদ উৎসবের আগে বিভিন্ন পেশার শ্রমিকদের বোনাস ও অনুদান বা এক্সগ্রেশিয়া দ্রুত প্রদানের দাবিতে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

Leave a Reply

Scroll to Top