News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী
Image

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি হয়েছে বড়সড় গর্ত। গুরুত্বপূর্ণ এই সড়কের ওপর বিপজ্জনকভাবে গর্ত তৈরি হওয়ায় প্রতিদিন যাতায়াতকারী যানবাহন ও সাধারণ মানুষের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আমবাসা–গণ্ডাছড়া এই ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার একটি গুরুত্বপূর্ণ অংশে বড় গর্ত তৈরি হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে যানচালকদের। বিশেষ করে রাতের বেলায় এবং বৃষ্টির সময় গর্তটি আরও বিপজ্জনক হয়ে উঠছে বলে দাবি স্থানীয়দের।

গর্তটি এড়িয়ে চলতে গিয়ে যানবাহনকে রাস্তার এক পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে। এর ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে সংঘর্ষ কিংবা চালকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, গর্তটির অবস্থান ধলাই নদীর পাড় ঘেঁষা হওয়ায় সামান্য অসাবধানতাতেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। দ্রুত গর্তটি মেরামত করা না হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে দাবি তাঁদের।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের ব্যবস্থা করুন। বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা ঘটার আগেই প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি স্থানীয়দের।

এখন প্রশ্ন, বড় কোনও দুর্ঘটনা ঘটার পরই কি নড়েচড়ে বসবে সংশ্লিষ্ট দপ্তর, নাকি তার আগেই আমবাসা–গণ্ডাছড়া সড়কের এই বিপজ্জনক গর্তটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে?

Releated Posts

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

Leave a Reply

Scroll to Top