News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
Image

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি চালিয়েও তাঁর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।

জানা গেছে, রবিবার ভোরে ডুম্বুর জলাশয়ের জলে তাঁর মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পরই প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

তবে কীভাবে জীবন চৌধুরীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

Leave a Reply

Scroll to Top