News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড
Image

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সিপাহিজলা জেলার সোনামুড়ার এনডিপিএস বিশেষ আদালত। আজ, মাননীয় বিশেষ বিচারক (এনডিপিএস), সোনামুড়া অভিযুক্ত মহম্মদ. মুজাহিদ মিয়া (২৬)-কে পৃথক ধারায় কারাদণ্ড ও জরিমানার সাজা দেন।

আদালত অভিযুক্তকে এনডিপিএস ধারার-এর ২০(বি)(ii)(বি) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সাধারণ কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে এনডিপিএস-এর ২১(সি) ধারায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সাধারণ কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

এছাড়াও আইপিপি ধারা-এর ৩ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সাধারণ কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৪ মার্চ বিকেল প্রায় ৪টা ১০ মিনিট নাগাদ এনসি নগর বিওপির বিএসএফ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের বিপি নম্বর ২০৮১/২-এস সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মুজাহিদ মিয়াকে আটক করেন। পরে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ প্রক্রিয়া মেনে তার দেহ তল্লাশি করে।

তল্লাশির সময় তার কাছ থেকে বাংলাদেশি মুদ্রা ২৮,৫০০ টাকা, ২৫টি ফেনসিডিলের বোতল এবং ১২ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।

ঘটনার পর সোনামুড়া থানায় মামলা নথিভুক্ত হয়। তদন্ত শেষে তৎকালীন সোনামুড়া থানার সাব-ইন্সপেক্টর জগবন্ধু দেবনাথ, বর্তমানে সিপাহিজলা জেলার কালামচৌড়া থানায় কর্মরত, ২০২৫ সালের ২৯ আগস্ট অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন। শুনানি শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত সাজা ঘোষণা করে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

সর্পদংশনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু, শোকের ছায়া ভবানীপুরে

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: সর্পদংশনে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়া শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন…

ByByNews Desk Sep 19, 2026

Leave a Reply

Scroll to Top