News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন
Image

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক ম্যারাথন প্রতিযোগিতা ‘স্পন্দন’। বৃহস্পতিবার তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গলস্থিত বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে এই ম্যারাথনের আয়োজন করা হয়।

এদিন রাজ্যের আটটি জেলা থেকে ২৫০-এরও বেশি ছেলে-মেয়ে দুইটি বিভাগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার্স প্রাঙ্গণ থেকেই ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা হয়। সেখান থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিযোগীরা পুনরায় সেক্টর হেডকোয়ার্টার্সে ফিরে এসে ১২ কিলোমিটারের দৌড় সম্পন্ন করেন।

ম্যারাথনকে ঘিরে সকাল থেকেই প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ-তরুণীদের পাশাপাশি ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতেও অনুষ্ঠানস্থলে উৎসবের আবহ তৈরি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি রাজপাল সিং, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট ও রাজ্যের ক্রীড়াজগতের অন্যতম নক্ষত্র দীপা কর্মকার, রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, খোয়াই জেলার বন আধিকারিক তথা আইএফএস অশোক কুমার, জেলা শাসক রজত পন্থ-সহ বিএসএফের অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ‘স্পন্দন’ শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং ক্রীড়া ও শরীরচর্চার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার একটি উদ্যোগ। নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠান ঘিরে বিএসএফের ডিআইজি রাজপাল সিং এবং দীপা কর্মকারের বক্তব্যও ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

Leave a Reply

Scroll to Top