News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব
Image

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মেগা রক্তদান শিবিরে নিজেও রক্তদান করেন তিনি।

রক্তদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর কর্মপ্রয়াসের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার পর দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের মানুষের সেবায় কাজ করে চলেছেন।

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আজ ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগিয়ে চলেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারত আত্মনির্ভরতার পথে এগিয়েছে। যুদ্ধজাহাজ, যুদ্ধবিমানসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়ার প্রসঙ্গ তুলে বিপ্লব কুমার দেব বলেন, একসময় যে ডিজিটাল পরিষেবার কথা অনেকেই কল্পনা করতে পারেননি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে আজ দেশের সাধারণ মানুষ বিভিন্ন ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে সেবামূলক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেই এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয় এদিনের কর্মসূচি থেকে।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

Leave a Reply

Scroll to Top