News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল
Image

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা ত্রিপুরাকে দেখতে বুধবার জিবি হাসপাতালে যায় ত্রিপুরা প্রদেশ এনএসইউআই -এর একটি প্রতিনিধি দল। রাজ্য সভাপতি আমির হোসেনের নির্দেশে প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেন।

এনএসইউআই-এর পক্ষ থেকে দাবি করা হয়, হোস্টেলের ছাদ থেকে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। সংগঠনের অভিযোগ, এই ঘটনা হোস্টেল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

জেবিকা ত্রিপুরার দুর্ঘটনার জন্য হোস্টেল কর্তৃপক্ষকে দায়ী করে এনএসইউআই-এর পক্ষ থেকে সরকারি ও বেসরকারি সমস্ত ছাত্রী হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, হোস্টেলগুলিতে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছে সংগঠনটি।

এনএসইউআই-এর বক্তব্য, হোস্টেলে থাকা ছাত্রীরা যাতে নিরাপত্তাহীনতার মধ্যে না থাকে, তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। অন্যথায় আগামী দিনে ছাত্র কংগ্রেস তথা ত্রিপুরা প্রদেশ  এনএসইউআই রাজ্য সরকার ও হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

Leave a Reply

Scroll to Top