News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য
Image

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। ওই ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত লালজুরি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, লালজুরি এলাকার বাসিন্দা নির্মল নাথের বাড়িতেই এই চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক নির্মল নাথ জানান, রবিবার দুপুরে তিনি কাঞ্চনপুরে ছিলেন। সেই সময় তাঁর মা বাড়িতে তালা লাগিয়ে পাশের বাড়িতে একটি বৈঠকে যোগ দিতে যান। পরে বিকেলে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভিতরে ঢুকে দেখা যায়, বিভিন্ন জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। পাশাপাশি আলমারির লকারও ভাঙা অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

অভিযোগ, আলমারি থেকে আনুমানিক এক লক্ষ টাকা মূল্যের চারটি স্বর্ণালংকার এবং প্রায় ১০ হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যায় চোরের দল।

ঘটনার পরই লালজুরি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। চুরির ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে পরিবার। এদিকে, চোরের দলকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Releated Posts

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

Leave a Reply

Scroll to Top