News Flash

Image

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনায় শিবম গ্লাস হাউজের মালিকের বিরুদ্ধে ধর্মনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টমটম চালককে কেন্দ্র করে শিবম গ্লাস হাউজের মালিকের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। অভিযোগ, একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই টমটম চালককে রাস্তায় ফেলে মারধর করা হয়। প্রকাশ্য রাস্তায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর আক্রান্ত টমটম চালক ধর্মনগর থানায় গিয়ে অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা গ্রহণ করেছে বলে জানা গেছে। ঘটনার সময় শিবম গ্লাস হাউজের এক কর্মচারীও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা যায়। অভিযোগকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই কর্মচারীও মারধরের ঘটনা স্বীকার করেছেন। যদিও এই দাবির সত্যতা এখনও পুলিশি তদন্তে যাচাই করা হয়নি।

এদিকে, ঘটনার বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি। ফলে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে।

প্রকাশ্য রাস্তায় টমটম চালককে মারধরের অভিযোগের ঘটনায় পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

Leave a Reply

Scroll to Top