News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন
Image

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকাররা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সকল উত্তীর্ণ প্রার্থীকে একসঙ্গে নিয়োগের দাবিতে সোমবার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা (টিআরবিটি)-র চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেন তাঁরা।

আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য মেধাতালিকা প্রকাশ করতে হবে এবং যোগ্য সকল টেট উত্তীর্ণ প্রার্থীকে একসঙ্গে নিয়োগ দিতে হবে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় বিপাকে পড়েছেন বহু শিক্ষিত বেকার যুবক-যুবতী।

টেট উত্তীর্ণদের বক্তব্য, ইতিপূর্বে একাধিকবার তাঁরা সংশ্লিষ্ট দপ্তর ও টিআরবিটির কাছে ডেপুটেশন দিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যার কথা জানানোর চেষ্টা করেও তাঁরা সফল হননি বলে দাবি করেন।

আন্দোলনকারীদের আরও অভিযোগ, টিআরবিটির চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেও তাঁরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস পাননি। তাঁদের দাবি, প্রতিবারই বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে নিয়োগ প্রক্রিয়া এগোয়নি।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছে। দ্রুত মেধাতালিকা প্রকাশ করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ সম্পন্ন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এদিনের ডেপুটেশনের মাধ্যমে ২০২৪ সালের টেট উত্তীর্ণদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026

কাঠালিয়া ও মোহনভোগে বিজেপির ১০ ভিলেজে মনোনয়ন দাখিল, নেতৃত্বে প্রতিমা ভৌমিক ও কিশোর বর্মন

কাঠালিয়া, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন ২০২৬-কে সামনে রেখে সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ও মোহনভোগ ব্লকে বিজেপির…

ByByReshmi Debnath Sep 7, 2026

Leave a Reply

Scroll to Top