News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব
Image

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই কর্মসূচির মাধ্যমে দলের কর্মী ও সাধারণ মানুষের কাছে এর উদ্দেশ্য ও গুরুত্ব পৌঁছে দেওয়ার পাশাপাশি সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ‘সেবা সংকল্প’ কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যে আলোচনা হয়েছে। এই কর্মসূচির বিষয়ে বিস্তারিতভাবে জানাতে দুই দিনের একটি সেমিনারও দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটিকে সুষ্ঠুভাবে নিচুতলা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সাংগঠনিকভাবে পরিকল্পনা তৈরি করা হয়েছে।

তিনি জানান, কর্মসূচির বিভিন্ন দায়িত্ব ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রভারিদের দেওয়া হয়েছে। উপরিস্তর থেকে কর্মসূচিটির তদারকি করা হবে। দলের শীর্ষ নেতৃত্বের পর্যায় থেকেও এর মনিটরিং করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাংগঠনিক জীবনের প্রসঙ্গ তুলে বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন সংগঠনে কাজ করেছেন নরেন্দ্র মোদি।

সংগঠনের নিচুতলা থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ পদে পৌঁছনোর কারণে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা দলের প্রত্যেক কর্মীর জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তাঁর বক্তব্য, একজন কর্মী যখন বুথ স্তর থেকে কাজ করে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছন, তখন সংগঠনের তৃণমূল স্তরের বাস্তব পরিস্থিতি সম্পর্কে তাঁর প্রত্যক্ষ ধারণা থাকে। এই অভিজ্ঞতা দলের কর্মীদের জন্যও একটি বড় সুবিধা বলে মন্তব্য করেন তিনি।

বিপ্লব কুমার দেব আশা প্রকাশ করেন, ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে সংগঠনের কর্মীরা সম্মিলিতভাবে কর্মসূচিকে তৃণমূল স্তরে নিয়ে যাবেন। এর ফলে দলের কর্মীদের মধ্যে নতুন উৎসাহ ও মনোবল তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Releated Posts

নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান, লেফুঙ্গায় নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ: রিটার্নিং অফিসার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে রাজনৈতিক তৎপরতা শুরু হলেও…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ, পশ্চিম জেলা শাসকের দফতরে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকে বামফ্রন্ট তথা সিপিআইএম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

শালবাগানে অস্ত্রসহ বিহারের দুই যুবক গ্রেফতার, উদ্ধার ২টি নাইন এমএম পিস্তল ও ৩ কার্তুজ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলার শালবাগান এলাকা থেকে অস্ত্রসহ বিহারের দুই যুবককে…

ByByReshmi Debnath Sep 7, 2026

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

Leave a Reply

Scroll to Top