News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার
Image

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। তাঁর দাবি, কয়েকটি মহকুমায় এই প্রবণতা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে।

আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।। এই সময়ের মধ্যে হুমকি-ধমকি থাকলেও বিরোধীরা নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, বিগত দিনগুলির তুলনায় এবার সরাসরি বামফ্রন্ট ও মার্কসবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দিয়ে সমস্যা তৈরি করার চেষ্টা লক্ষ্য করছি।

বিশেষ করে জিরানীয়া ও মোহনপুর মহকুমায় এই ধরনের ঘটনা বেশি করে নজরে আসছে বলে দাবি করেন তিনি। অন্যান্য কয়েকটি এলাকাতেও ছোটখাটো সমস্যা রয়েছে বলে উল্লেখ করে তিনি জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, তিনি দলীয় কার্যালয়ে গিয়ে পরিস্থিতির খোঁজখবর নেবেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তাই এই মুহূর্তে চূড়ান্তভাবে সবকিছু বলা সম্ভব নয় বলেও স্পষ্ট করেন তিনি।

তাঁর দাবি, মানুষের মনোভাবেও পরিবর্তন এসেছে। বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও মানুষ নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে সাহসী ও ইতিবাচক ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়টি অস্বীকার করার কোনও সুযোগ নেই।

শাসক দলকে কটাক্ষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, শাসক দল ভীত ও সন্ত্রস্ত বলেই এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখাচ্ছে না।
সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করেই বামপন্থীদের এগিয়ে যেতে হবে বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এটা একটা লড়াই।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রেল ও জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি মেনে নেওয়া যায় না: সুদীপ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দাবি আদায়ে বারবার রেললাইন কিংবা জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসমর্পণকারী…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

দাবি পূরণ না হলে অস্ত্র ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি, ৭২ ঘণ্টার বনধে উত্তপ্ত ত্রিপুরা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের আন্দোলন শনিবার আরও তীব্র আকার নিল। বড়মুড়া এলাকায় জাতীয়…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

Leave a Reply

Scroll to Top