News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাবারের গোডাউনে চুরি, সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট উধাও
Image

রাবারের গোডাউনে চুরি, সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট উধাও

আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাবারের গোডাউনের তালা কেটে প্রায় সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জম্পুইজলার প্রমোদনগর এলাকায়। চুরি যাওয়া রাবারের বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন গোডাউনের মালিক।

জানা গেছে, জম্পুইজলা ব্লকের প্রমোদনগর ভিলেজের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় জম্পুইজলা-প্রমোদনগর সড়কের পাশে রাবার ব্যবসায়ী বসির মিয়ার একটি গোডাউন রয়েছে। অভিযোগ, বুধবার গভীর রাতে চোরের দল গোডাউনের তালা কেটে এবং দরজা ভেঙে ভিতরে ঢোকে। এরপর গোডাউনে মজুত থাকা প্রায় সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট নিয়ে চম্পট দেয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গ্রামের বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। গোডাউন মালিক বসির মিয়ার দাবি, চুরি যাওয়া রাবারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

ঘটনার খবর অমরেন্দ্রনগর পুলিশ ফাঁড়ি এবং বিশ্রামগঞ্জ থানায় দেওয়া হলেও পুলিশ দীর্ঘ সময় পরও ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চুরির ঘটনায় কারা জড়িত এবং কীভাবে এত পরিমাণ রাবারের শিট নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে। পুলিশের তদন্ত শুরু হলে চুরির ঘটনায় আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

Releated Posts

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026

দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক…

ByByReshmi Debnath Sep 3, 2026

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি থাকা ছাত্রছাত্রীদের খোঁজ নিলেন জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর: গতকাল বিলোনীয়ার উত্তর ভারতচন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির যে নয়জন ছাত্রছাত্রী শাসকষ্ট…

ByByReshmi Debnath Sep 3, 2026

Leave a Reply

Scroll to Top