News Flash

Image

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে প্রায় ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এমসিবি পুলিশ, বাইখোড়া থানার পুলিশ এবং জোলাইবাড়ি আউটপোস্টের পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় টিআর-০৫-এইচ-১৮১৩ নম্বরের একটি পাথর বোঝাই লরিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে লরি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।

এত বিপুল পরিমাণ মাদক কীভাবে পাথর বোঝাই লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, মাদকের উৎস কোথায় এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জোলাইবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযানের পর সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা এবং বাইখোড়া থানার ওসি অরুণা দাস।

মহকুমা পুলিশ আধিকারিক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনায় তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।

Releated Posts

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

সোনা গায়েবের অভিযোগে বিশালগড় থানায় বড়সড় পদক্ষেপ, ওসি-সেকেন্ড ওসিসহ চার পুলিশকর্মী ক্লোজড

চড়িলাম, ৩ সেপ্টেম্বর: স্বর্ণালংকার গায়েব হয়ে যাওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিশালগড় থানায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলোচনা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 3, 2026

Leave a Reply

Scroll to Top