News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন মাস ধরে বিকল বিশালগড় মহকুমা হাসপাতালের এক্সরে মেশিন, চরম দুর্ভোগে রোগীরা
Image

তিন মাস ধরে বিকল বিশালগড় মহকুমা হাসপাতালের এক্সরে মেশিন, চরম দুর্ভোগে রোগীরা

বিশালগড়, ৩১ আগস্ট: তিন মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন। ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের এক্সরে পরিষেবা পেতে বাধ্য হয়ে বাইরে যেতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

সিপাহীজলা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা বিশালগড়। এই মহকুমায় প্রায় দুই লক্ষ মানুষের বসবাস। মহকুমা স্তরে স্বাস্থ্য পরিষেবার অন্যতম প্রধান সরকারি প্রতিষ্ঠান বিশালগড় মহকুমা হাসপাতাল। কিন্তু হাসপাতালের একমাত্র এক্সরে মেশিনটি দীর্ঘদিন ধরে বিকল থাকায় ব্যাহত হচ্ছে গুরুত্বপূর্ণ এই পরিষেবা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, এক্সরে পরিষেবা বন্ধ থাকায় বাইরে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। এর জন্য অনেক ক্ষেত্রে পকেট থেকে হাজার হাজার টাকা খরচ করতে হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের রোগীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

এ বিষয়ে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. অরিজিৎ সিনহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এক্সরে মেশিনটি বিকল থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, রাজ্য সরকারের অধীনে ‘মেডিসিটি’ নামে একটি সংস্থা হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি সরবরাহ ও সারাইয়ের দায়িত্বে রয়েছে।

মহকুমা স্বাস্থ্য আধিকারিকের দাবি, গত তিন মাস ধরে এক্সরে মেশিনটি বিকল হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। ইতিমধ্যে সংস্থার টেকনিক্যাল টিম একাধিকবার হাসপাতালে এসে মেশিনটি পরীক্ষা করেছে। মেশিনটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের ব্যাপারে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে, একটি গুরুত্বপূর্ণ পার্টস চণ্ডীগড় থেকে আনাতে হবে। কিন্তু সেই পার্টস আনতে সংস্থার তরফে বিলম্ব হওয়ায় এখনও মেশিনটি সচল করা সম্ভব হয়নি।

এদিকে, এক্সরে পরিষেবা বন্ধ থাকায় শুধু রোগীরাই নন, চিকিৎসকদেরও চিকিৎসা পরিষেবা দিতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানা গেছে। দ্রুত মেশিনটি মেরামত করে পরিষেবা স্বাভাবিক করার দাবি উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, জেলার মহকুমা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার দিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশীষ দাসের যথেষ্ট নজর নেই। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা রোগীরা সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।

দীর্ঘ তিন মাস ধরে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা বন্ধ থাকায় ক্ষোভ বাড়ছে বিশালগড়ের সাধারণ মানুষের মধ্যে। অবিলম্বে বিষয়টিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করে এক্সরে মেশিনটি দ্রুত সারাইয়ের মাধ্যমে পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

স্বস্তি সমবায় সমিতির জমি বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

আগরতলা, ৩১ আগস্ট: কাঞ্চনপুরের শ্রীরামপুর এলাকায় স্বস্তি সমবায় সমিতির জমি বণ্টনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের অভিযোগ উঠেছে। জমির…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

দীর্ঘদিনের পানীয় জলসংকট, নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ধর্মনগরের গ্রামবাসীদের

ধর্মনগর, ৩১ আগস্ট: দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উত্তর জেলার ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের প্রতিবাদে সরব প্রদেশ কংগ্রেস, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

আগরতলা, ৩১ আগস্ট: বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে দিনের জন্য বহিষ্কারের ঘটনায় সরব হল প্রদেশ কংগ্রেস। আজ…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

অভয়নগরে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই কান্ডে ই-অটোসহ যুবক গ্রেফতার

আগরতলা, ৩১ আগস্ট: অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল এনসিসি…

ByByReshmi Debnath Aug 31, 2026

সুদীপকে বহিষ্কারের প্রতিবাদে সরব বিরোধীরা, বিধানসভা বয়কট সিপিআইএম-কংগ্রেসের

আগরতলা, ৩১ আগস্ট: কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে বিধানসভা থেকে বহিষ্কারের প্রতিবাদে অধিবেশন বয়কট করল সিপিআইএম ও কংগ্রেস।…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ই-অটো ও অটোচালকদের ৭ দফা দাবি, ট্রাফিক এসপির কাছে স্মারকলিপি ত্রিপুরা ইলেকট্রনিক রিকশা শ্রমিক সমিতির

আগরতলা, ৩১ আগস্ট: ইলেকট্রনিক অটো ও অটো রিকশা পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পরিবহন শিল্পের স্বার্থে সাত…

ByByReshmi Debnath Aug 31, 2026

৪৭ বছরেও স্থায়ী সমাধান নেই, নদীভাঙনে অস্তিত্বের সংকটে অজগরটিলা গ্রামের প্রধান সড়ক

আগরতলা, ৩১ আগস্ট: বছরের পর বছর ধরে নদীভাঙনের কবলে পড়ে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে গ্রামের প্রধান সড়ক।…

ByByReshmi Debnath Aug 31, 2026

বিদ্যুৎ-পানীয় জলের দাবিতে কৈলাসহরে সড়ক অবরোধ, উত্তেজনা সেন্ট্রাল স্কুল রোডে

কৈলাসহর, ৩১ আগস্ট: দীর্ঘ চার দিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চণ্ডীপুর বিধানসভা এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 31, 2026

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

Leave a Reply

Scroll to Top