News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের প্রতিবাদে সরব প্রদেশ কংগ্রেস, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Image

সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের প্রতিবাদে সরব প্রদেশ কংগ্রেস, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

আগরতলা, ৩১ আগস্ট: বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে দিনের জন্য বহিষ্কারের ঘটনায় সরব হল প্রদেশ কংগ্রেস। আজ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়কের বহিষ্কারকে অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন।

সাংবাদিক সম্মেলনে আশীষ কুমার সাহা বলেন, বিধানসভায় প্রয়াত ডিআইজি তথা পুলিশের শীর্ষ আধিকারিক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সুদীপ রায় বর্মন গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন। কথিত সুইসাইড নোট কেন গোপন রাখা হয়েছিল এবং গোটা ঘটনায় তদন্তে কোনো গাফিলতি হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিলেন কংগ্রেস বিধায়ক।

প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, ওই মৃত্যুর ঘটনায় কোনো ধরনের চাপ বা প্ররোচনা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিধানসভায় উত্থাপনের পরই সুদীপ রায় বর্মনকে দিনের জন্য বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, ডিজিপির মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আশীষ কুমার সাহা। ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি।

সুদীপ রায় বর্মনের পাশে প্রদেশ কংগ্রেস রয়েছে বলেও স্পষ্ট করেন আশীষ সাহা। একই সঙ্গে প্রয়াত পুলিশ আধিকারিকের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তিনি।

Releated Posts

স্বস্তি সমবায় সমিতির জমি বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

আগরতলা, ৩১ আগস্ট: কাঞ্চনপুরের শ্রীরামপুর এলাকায় স্বস্তি সমবায় সমিতির জমি বণ্টনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের অভিযোগ উঠেছে। জমির…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

তিন মাস ধরে বিকল বিশালগড় মহকুমা হাসপাতালের এক্সরে মেশিন, চরম দুর্ভোগে রোগীরা

বিশালগড়, ৩১ আগস্ট: তিন মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন। ফলে সরকারি…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

দীর্ঘদিনের পানীয় জলসংকট, নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ধর্মনগরের গ্রামবাসীদের

ধর্মনগর, ৩১ আগস্ট: দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উত্তর জেলার ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

অভয়নগরে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই কান্ডে ই-অটোসহ যুবক গ্রেফতার

আগরতলা, ৩১ আগস্ট: অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল এনসিসি…

ByByReshmi Debnath Aug 31, 2026

সুদীপকে বহিষ্কারের প্রতিবাদে সরব বিরোধীরা, বিধানসভা বয়কট সিপিআইএম-কংগ্রেসের

আগরতলা, ৩১ আগস্ট: কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে বিধানসভা থেকে বহিষ্কারের প্রতিবাদে অধিবেশন বয়কট করল সিপিআইএম ও কংগ্রেস।…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ই-অটো ও অটোচালকদের ৭ দফা দাবি, ট্রাফিক এসপির কাছে স্মারকলিপি ত্রিপুরা ইলেকট্রনিক রিকশা শ্রমিক সমিতির

আগরতলা, ৩১ আগস্ট: ইলেকট্রনিক অটো ও অটো রিকশা পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পরিবহন শিল্পের স্বার্থে সাত…

ByByReshmi Debnath Aug 31, 2026

৪৭ বছরেও স্থায়ী সমাধান নেই, নদীভাঙনে অস্তিত্বের সংকটে অজগরটিলা গ্রামের প্রধান সড়ক

আগরতলা, ৩১ আগস্ট: বছরের পর বছর ধরে নদীভাঙনের কবলে পড়ে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে গ্রামের প্রধান সড়ক।…

ByByReshmi Debnath Aug 31, 2026

বিদ্যুৎ-পানীয় জলের দাবিতে কৈলাসহরে সড়ক অবরোধ, উত্তেজনা সেন্ট্রাল স্কুল রোডে

কৈলাসহর, ৩১ আগস্ট: দীর্ঘ চার দিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চণ্ডীপুর বিধানসভা এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 31, 2026

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

Leave a Reply

Scroll to Top