News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩২ নম্বর ওয়ার্ডে কভার ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার
Image

৩২ নম্বর ওয়ার্ডে কভার ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২৯ আগস্ট: আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের টাউন প্রতাপগড় রোড নম্বর ৩-এর কানাই সাহার গলিতে কভার ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার সরেজমিনে নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন মেয়র। এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকা, ড্রেনেজ ব্যবস্থা সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য অসুবিধার কথা তাঁর কাছে তুলে ধরেন বাসিন্দারা। তাঁদের সমস্যাগুলি মন দিয়ে শোনেন দীপক মজুমদার এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মেয়র জানান, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা কিছুদিন আগে এই এলাকা পরিদর্শন করেছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দারা কভার ড্রেন নির্মাণের দাবি জানান। মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর সংশ্লিষ্ট দপ্তরগুলির উদ্যোগে এলাকায় কভার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, বর্ষার সময় এই এলাকায় বিভিন্ন স্থানে জল জমে থাকত, যা বহু বছরের পুরনো সমস্যা। বর্তমানে সেই সমস্যা সমাধানের লক্ষ্যে কভার ড্রেন নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ড্রেন নির্মাণের সময় জলের পাইপলাইন ও গ্যাসের লাইনের সংযোগ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দীপক মজুমদার আরও বলেন, আগরতলা শহরের বিভিন্ন এলাকাতেই বর্তমানে উন্নয়নমূলক কাজ চলছে। রামনগর থেকে বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অংশেও একাধিক উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। কাজগুলি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট এজেন্সি ও কারিগরদের সঙ্গে সমন্বয় রেখে কাজের গতি বাড়ানো হচ্ছে।

এদিন মেয়র স্থানীয় বাসিন্দাদেরও উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানান। সরকারি উদ্যোগে নির্মাণকাজ চলাকালীন এলাকার বাসিন্দাদের সহযোগিতা থাকলে কাজ আরও দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন

Releated Posts

মান্দাইয়ের লরি বাজার থেকে দিনান কোবরা যাওয়ার বেহাল রাস্তা, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে মান্দাইয়ের ১১ নম্বর মান্দাই বিধানসভা কেন্দ্রের লরি বাজার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

কৃষক আন্দোলনকে আরও শক্তিশালী করার ডাক, আগরতলায় ১ সেপ্টেম্বর প্রকাশ্য সমাবেশ

আগরতলা, ২৯ আগস্ট: আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর আগরতলা টাউন হলে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

গাড়ি সহ দুই কুখ্যাত চোর গ্রেপ্তার

আগরতলা, ২৯ আগস্ট: চুরি ও বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল আমতলী থানার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

শহিদদের স্মরণে রক্তদান, যুব সমাজকে মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জিতেন্দ্রের

আগরতলা, ২৯ আগস্ট: খাদ্য আন্দোলনের শহিদ দিলীপ, তরুণ অরবিন্দ এবং যুব নেতা রাজ্যেশ্বর ও সুমিত্রা সিনহার শহিদান দিবস…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে উজান পাথালিয়া ঘাটের বাসিন্দারা

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, বর্ষায় সেই গর্তে জমে…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026

Leave a Reply

Scroll to Top