কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে বরখাস্ত করার দাবিতে বিক্ষোভে সরব হলো কংগ্রেস।
দাবি আদায়ের লক্ষ্যে কৈলাসহরের বিদ্যুৎ দপ্তরের কার্যালয় ঘেরাও করে শহরের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। আন্দোলনকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।
অবরোধস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে।
আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। তাঁর সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, চন্দ্রশেখর সিনহা, রুনু মিয়া-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
বিদ্যুৎ পরিষেবার বিভিন্ন সমস্যা এবং পরিষেবা প্রদানকারী সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের পদত্যাগের দাবিতেও সরব হয়েছেন তাঁরা।
অবরোধকে কেন্দ্র করে কৈলাসহর শহরের মূল সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ ও প্রশাসন।



















