News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাঙ্গালিয়া সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষে আহত ১
Image

জাঙ্গালিয়া সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষে আহত ১

বিশালগড়, ২৬ আগস্ট: বিশালগড়ের জাঙ্গালিয়া সড়কে গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক। ওই দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম সাগর সাহা।

জানা যায়, জাঙ্গালিয়া সড়কে টিআর০১ডাব্লিউ৯৬১১ নম্বরের বাইকটি যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি বাইকটিকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান সাগর সাহা। দুর্ঘটনায় তাঁর একটি পা গুরুতরভাবে ভেঙে যায় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত সাগর সাহাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

অগ্নি নির্বাপক দপ্তরের এক আধিকারিক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। বাইকের নম্বর পাওয়া গেলেও দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বর এখনও জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশও হাসপাতালে পৌঁছায়। দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

এনসি নগর বর্ডার রোড থেকে ড্রাগ পেডলার গ্রেফতার, পুরনো এনডিপিএস মামলার সূত্র ধরে পুলিশের বড় সাফল্য

সোনামুড়া, ২৬ আগস্ট: নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনামুড়া থানার পুলিশ। এনসি নগর বর্ডার…

ByByReshmi Debnath Aug 26, 2026

আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ২৬ আগস্ট: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় রাসেল…

ByByReshmi Debnath Aug 26, 2026

আগরতলা পশ্চিম থানায় নেশাসক্ত যুবকের তাণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৬ আগস্ট: আগরতলা পশ্চিম থানায় এক নেশাসক্ত যুবকের তাণ্ডবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনাকে ঘিরে পুলিশের…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

দ্রব্যমূল্য বৃদ্ধি ও অটোচালকদের হয়রানির প্রতিবাদে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ২৬ আগস্ট: লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের ওপর চলমান হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

Leave a Reply

Scroll to Top