News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগরতলায় ধন্যবাদ র‍্যালি
Image

বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগরতলায় ধন্যবাদ র‍্যালি

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালির আয়োজন করা হয়। শনিবার ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেব সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা এবং রাজ্য সরকারের এই জনকল্যাণমুখী সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

উল্লেখ্য, শুধু বড়দোয়ালী মণ্ডলেই নয়, এদিন রাজ্যের বিভিন্ন মণ্ডলের উদ্যোগেও একইভাবে ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালির আয়োজন করা হয়। বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কর্মী-সমর্থকরা।

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top