News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাহুলের আট ঘণ্টার ধর্নার পর পেলেট-কাণ্ডে অজ্ঞাতদের বিরুদ্ধে এফআইআর
Image

রাহুলের আট ঘণ্টার ধর্নার পর পেলেট-কাণ্ডে অজ্ঞাতদের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দীর্ঘক্ষণ ধর্নার পর অবশেষে পেলেট গানে আহত ছাত্র সাহিল লোচাবের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। শুক্রবার পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অব পুলিশের দফতরের সামনে প্রায় আট ঘণ্টা অবস্থান করেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ ছিল, সাহিলের অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করতে অস্বীকার করছে।

এফআইআর দায়ের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাহিল লোচাব রাহুল গান্ধীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রাহুল গান্ধীজি এখানে আট ঘণ্টা বসে থাকার পর এফআইআর দায়ের হয়েছে। গত এক মাস ধরে তাঁর দল আমার সঙ্গে যোগাযোগ রাখছিল এবং তিনিও নিজে আমার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছিলেন।

সাহিল জানান, সংবাদমাধ্যমের সামনে আসার কোনও পরিকল্পনা তাঁর ছিল না। তবে বৃহস্পতিবার রাহুল গান্ধী ফোন করে এফআইআর দায়ের না হওয়ার কথা জানতে চাইলে তাঁকে শুক্রবার দেখা করতে বলেন। রাহুল তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করানোর চেষ্টা করবেন।

পেলেটের আঘাতে গুরুতর আহত সাহিল তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করা সাধারণ মানুষকেও ধন্যবাদ জানান। তাঁর দাবি, শরীরে প্রায় ২০০টি পেলেট থাকার পরও মানুষের প্রার্থনা ও সহযোগিতায় তিনি ফের নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন।

সাহিল বলেন, এটা ন্যায়বিচারের জয়।

তবে এফআইআর দায়ের হতে এতটা সময় লাগায় ক্ষোভও প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, লোকসভার বিরোধী দলনেতা এবং অভিযোগকারী নিজে উপস্থিত থাকা সত্ত্বেও এফআইআর দায়ের করতে পুলিশের আট ঘণ্টা সময় লেগেছে।

সাহিলের দাবি, রাহুল গান্ধী সাহায্যের হাত না বাড়ালে হয়তো এফআইআর দায়েরই হত না। তিনি জানান, ১৪ আগস্ট থেকে এফআইআর দায়ের করার জন্য বারবার থানায় যাচ্ছিলেন। প্রায় সাত থেকে আট দিন পর অবশেষে অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, রাহুল গান্ধী থানায় উপস্থিত থাকায় শেষ পর্যন্ত এফআইআর দায়ের হবে বলে তাঁর আস্থা ছিল।

সাহিলের মা-ও রাহুল গান্ধীকে ধন্যবাদ জানান। তাঁদের পাশে দাঁড়িয়ে অভিযোগটি নথিভুক্ত করাতে সহযোগিতা করার জন্য তিনি বিরোধী দলনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে শুক্রবার সকাল থেকে পার্লামেন্ট স্ট্রিট থানার ডিসিপি দফতরের সামনে ধর্নায় বসেছিলেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ দলের একাধিক নেতা। তাঁদের দাবি ছিল, গত ২০ জুলাই যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভের সময় সাহিল লোচাবের উপর কথিত পেলেট গান ব্যবহারের ঘটনায় অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে।

রাহুল গান্ধীর অবস্থানের কয়েক ঘণ্টা পর দিল্লি পুলিশের তরফে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

Releated Posts

জনজাতি এলাকার স্কুলে শিক্ষক ঘাটতি নিয়ে উদ্বেগ হাইকোর্টের, পরিকাঠামোর ঘাটতিও দ্রুত পূরণের নির্দেশ

আগরতলা, ৬ অক্টোবর: জনজাতি এলাকার সরকারি বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত উন্নয়ন ও ছাত্রছাত্রীদের ভর্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত শিক্ষকের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচন কংগ্রেসের নতুন রাজনৈতিক পথচলার সূচনা: সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৬ অক্টোবর: দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় কংগ্রেস তুলনামূলকভাবে দুর্বল ছিল এবং বিভিন্ন সময়ে জোটসঙ্গী রাজনৈতিক দলগুলির উপর…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top