News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক আত্মসমর্পণকারী  এনএলএফটি – এটিটিএফ  সদস্যদের
Image

৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক আত্মসমর্পণকারী  এনএলএফটি – এটিটিএফ  সদস্যদের

আগরতলা, ২১ আগস্ট: আত্মসমর্পণকারী এনএলএফটি  ও এটিটিএফ সদস্যদের পুনর্বাসন সংক্রান্ত দাবি-দাওয়া রাজ্য সরকার পূরণ করছে না—এই অভিযোগে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী বন্ধের ডাক দিয়েছেন আত্মসমর্পণকারী  এনএলএফটি  ও এটিটিএফ -এর নেতৃত্ব।

শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। একইসঙ্গে আগামী ৪ সেপ্টেম্বর চুরাইবাড়ি, আসাম-আগরতলা সড়ক এবং ভারত-বাংলাদেশ সীমান্তের আখাউড়া রোডসহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হবে বলেও জানানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে আত্মসমর্পণকারী এন এল এফ টি -এর পরিমল দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মাসহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।

আত্মসমর্পণকারী সদস্যদের অভিযোগ, আত্মসমর্পণের পর সরকার তাঁদের পুনর্বাসন এবং আর্থিক প্যাকেজ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা এখনও সম্পূর্ণভাবে কার্যকর করা হয়নি। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানানো হলেও সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা।
নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। এর ফলে রাজ্যের জনজীবন ও যান চলাচলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

উল্লেখ্য, আত্মসমর্পণকারী সদস্যদের পুনর্বাসন ও আর্থিক প্যাকেজ বাস্তবায়নের দাবিতে এর আগেও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। চলতি বছরের জুন মাসেও একই দাবিতে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী বন্ধ এবং সড়ক ও রেল অবরোধের ঘোষণা করা হয়েছিল।

এবারের ঘোষিত কর্মসূচি নিয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হয় কি না, এখন সেদিকেই নজর রয়েছে।

Releated Posts

উদয়পুরে বিজেপির সেবা জ্যোতি পদযাত্রা, উন্নয়নমূলক প্রকল্পের প্রচার

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে বুধবার উদয়পুরে…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

বছরের পর বছর বেহাল রাস্তা, অবশেষে মিলল পাকা রাস্তা

আগরতলা, ৭ অক্টোবর: দীর্ঘ প্রায় ২৫ থেকে ৩০ বছরের রাস্তার দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি পেলেন আমবাসা পুর পরিষদের…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু, শোকের ছায়া বামুটিয়ায়

আগরতলা, ৭ অক্টোবর: দিল্লিতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের বিএসএফ জওয়ান প্রেমজয় সরকারের…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

সোনামুড়ায় পুলিশের টহল অভিযানে ৭৩ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৩৬.৫০ লক্ষ টাকা

সোনামুড়া, ৭ অক্টোবর:  সোনামুড়া থানা এলাকার বিভিন্ন সীমান্ত সড়কে নিয়মিত টহলদারি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ।…

ByByReshmi Debnath Oct 7, 2026
Scroll to Top