News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন
Image

পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা শুরু করেছে বিদ্যুৎ দপ্তর। সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।

বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।
বৈঠকে বিদ্যুৎমন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে প্রায় ১০ লক্ষ বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৪ লক্ষ গ্রাহক দরিদ্র অংশের এবং তাঁরা মাসে গড়ে ৪০ থেকে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন। এই গ্রাহকদের বাড়ির ছাদে সোলার সিস্টেম স্থাপনের বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, রাজ্যে বিদ্যুতের একটি বড় অংশ গ্যাসের মাধ্যমে উৎপাদিত হয়। তবে প্রাকৃতিক গ্যাসের মজুত সীমিত এবং ভবিষ্যতে এর সংকট তৈরি হতে পারে। অন্যদিকে সৌরশক্তি একটি দীর্ঘমেয়াদি ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। তাই দরিদ্র পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিনের বৈঠকে মূলত সম্ভাব্য সুবিধাভোগীদের চিহ্নিতকরণ এবং তাঁদের বাড়িতে সোলার সিস্টেম স্থাপনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দরিদ্র পরিবারের বিদ্যুৎ ব্যয়ের বোঝা কমানোর পাশাপাশি রাজ্যে সৌরবিদ্যুতের ব্যবহারও বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ মাশুলের প্রতিবাদে বিক্ষোভও হয়েছে এবং বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে। পরিস্থিতির মধ্যে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী রাজ্যে ফেরার পর বিদ্যুৎ মাশুল সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী রাজ্যে ফেরার পর কয়েকদিন কেটে গেলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top