News Flash

  • Home
  • দেশ
  • স্বাধীনতা দিবসে ১,০৫৭ জন পেলেন বীরত্ব ও পরিষেবা পদক
Image

স্বাধীনতা দিবসে ১,০৫৭ জন পেলেন বীরত্ব ও পরিষেবা পদক

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে পুলিশ, দমকল, হোম গার্ড ও সিভিল ডিফেন্স এবং সংশোধনাগার পরিষেবার মোট ১,০৫৭ জন কর্মীকে বীরত্ব ও পরিষেবা পদকে সম্মানিত করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রকের তথ্য অনুযায়ী, এবারের পুরস্কারের মধ্যে রয়েছে ৩০১টি মেডেল ফর গ্যালান্ট্রি, ৯২টি প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশড সার্ভিস এবং ৬৬৪টি মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস।

জীবন ও সম্পত্তি রক্ষা, অপরাধ প্রতিরোধ অথবা অপরাধী গ্রেফতারের ক্ষেত্রে কর্তব্য পালনের সময় অসামান্য সাহসিকতার স্বীকৃতি হিসেবে মেডেল ফর গ্যালান্টি দেওয়া হয়। ৩০১টি বীরত্ব পদকের মধ্যে ২৭২টি পেয়েছেন পুলিশকর্মীরা এবং ২৯টি পেয়েছেন দমকল বিভাগের কর্মীরা।

নিরাপত্তাজনিত চ্যালেঞ্জপূর্ণ এলাকায় কর্মরত বহু কর্মীকেও এবারের বীরত্ব পদকে সম্মানিত করা হয়েছে। মন্ত্রকের তথ্য অনুযায়ী, বামপন্থী উগ্রবাদপ্রবণ এলাকা থেকে ১৯৭ জন, জম্মু ও কাশ্মীর অঞ্চল থেকে ৫১ জন, উত্তর-পূর্বাঞ্চল থেকে ১২ জন এবং দেশের অন্যান্য এলাকা থেকে ৪১ জন কর্মী বীরত্বের স্বীকৃতি পেয়েছেন।

এছাড়াও বিশেষ কৃতিত্বপূর্ণ পরিষেবার জন্য ৯২টি প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশড সার্ভিস দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, পরিষেবায় বিশেষ ও উল্লেখযোগ্য রেকর্ডের স্বীকৃতি হিসেবে এই পদক প্রদান করা হয়। ৯২ জন পদকপ্রাপকের মধ্যে ৮৩ জন পুলিশ পরিষেবার, ৪ জন দমকল পরিষেবার, ৩ জন সিভিল ডিফেন্স ও হোম গার্ডের এবং ২ জন সংশোধনাগার পরিষেবার কর্মী।

অন্যদিকে, মূল্যবান পরিষেবা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে ৬৬৪ জনকে মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস প্রদান করা হয়েছে। তাঁদের মধ্যে ৬০৬ জন পুলিশ পরিষেবার, ২৮ জন দমকল পরিষেবার, ১৮ জন সিভিল ডিফেন্স ও হোম গার্ডের এবং ১২ জন সংশোধনাগার পরিষেবার কর্মী।

এবারের পদকপ্রাপকদের মধ্যে সংখ্যার দিক থেকে পুলিশ পরিষেবার কর্মীরাই সবচেয়ে বেশি। স্বাধীনতা দিবসের আগে পুলিশিং, দমকল, সিভিল ডিফেন্স, হোম গার্ড এবং সংশোধনাগার পরিষেবায় সাহসিকতা, বিশেষ কৃতিত্ব এবং দীর্ঘদিনের কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পৃথকভাবে বীরত্ব পদক, প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশড সার্ভিস এবং মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিসপ্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি রাজ্য ও বাহিনীভিত্তিক তালিকাও প্রকাশ করা হয়েছে।

Releated Posts

দিল্লিতে ভারত-নেপাল মাদকচক্রের পর্দাফাঁস, ১০৬.২৫ কেজি চরস উদ্ধার, গ্রেফতার ৪

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। ভারত-নেপাল সীমান্তকেন্দ্রিক একটি মাদকচক্রের হদিস…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

কর্ণাটক বিধানসভার স্পিকার জিএস পাটিল, পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ

বেঙ্গালুরু, ১৪ আগস্ট (আইএএনএস): বিরোধীদের অনুপস্থিতিতে শুক্রবার কর্ণাটক বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হলেন কংগ্রেস বিধায়ক জিএস পাটিল। একই…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

মহারাষ্ট্রে ৩৬,২১১ সংস্থা বন্ধের দাবি খারিজ, ৭৬ শতাংশই ছিল নিষ্ক্রিয় সংস্থা: ফড়নবিশ

মুম্বই, ১৪ আগস্ট (আইএএনএস) : মহারাষ্ট্রে গত পাঁচ বছরে ৩৬,২১১টি নিবন্ধিত সংস্থা বন্ধ হয়ে যাওয়াকে ঘিরে ‘শিল্পপালায়ন’-এর যে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

৫০০ কেজি হেরোইন পাচার ও নার্কো-টেরর মামলায় অমৃতসরের দুই সম্পত্তি বাজেয়াপ্ত এনআইএ-এর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান থেকে ভারতে ৫০০ কেজি হেরোইন পাচার এবং আন্তঃদেশীয় নার্কো-টেরর চক্রান্তের সঙ্গে যুক্ত মামলায়…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

Leave a Reply

Scroll to Top