News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে: পর্যটনমন্ত্রী
Image

বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে পর্যটনমন্ত্রী জানান, টিপিএসসি-র মাধ্যমে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ৩১০টি শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রেড (এ) এবং গ্রেড ফাইভ (বি) পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রেড ফাইভ (এ)-তে সিভিলে ১৬৯টি, ম্যাকানিকেলে ৮টি, ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারের জন্য ১৮টি শূন্যপদ রয়েছে। এসব শূন্যপদের জন্য আবেনকারীদের অবশ্যই বি-টেক ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি, জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রেড ফাইভ (বি)-তে সিভিলে ১০৪টি, ম্যাকানিকেলে ৫টি, ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারের জন্য ৬টি শূন্যপদ রয়েছে। এসব শূন্যপদের জন্য আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিভাগে ডিপ্লোমা থাকতে হবে।

জেআরবিটি-এর মাধ্যমে জলসম্পদ দপ্তরের ১৮৫টি জুনিয়র পাম্প অপারেটর, গ্রুপ-সি শূন্যপদের জন্য লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রত্যাশীদের মাধ্যমিক ও আইটিআই পাশ হতে হবে। তাছাড়া, কলেজ অব ভেটেরিনারি সায়েন্স এন্ড অ্যানিমেল হাজবেন্ডারির ৫৭টি ফ্যাকাল্টি শূন্যপদে সরাসরি নিয়োগ করা হবে। এক্ষেত্রে ১৭টি প্রফেসর, ২০টি করে অ্যাসোসিয়েট ও অ্যাসিসটেন্ট প্রফেসর পদে টিপিএসসি-এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আরও বলেন, এখন থেকে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়। এর পরিবর্তে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রত্যাশীদের অবশ্যই রাজ্যের যেকোনও বিদ্যালয়ের প্রথম থেকে দাদ্বশ শ্রেণি পর্যন্ত যেকোনও সময়ে ৫ বছরের একনাগাড়ে পড়াশুনা করার প্রমাণপত্র থাকতে হবে। রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক থাকার বিষয়টি নিয়ে দিল্লী নিবাসী জনৈক ব্যক্তি ত্রিপুরা উচ্চ আদালতে আবেদন করার পর পিআরটিসি বিষয়ে আদালতের পুনর্বিবেচনার নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভায় গৃহীত হয় বলে জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী অস্মিতা দে-কে রাজ্য সরকারে পক্ষ থেকে আগরতলা শহরে ২.৫ গন্ডা জায়গা অ্যালটমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যালটমেন্ট প্রিমিয়াম হিসাবে ৩৩ লক্ষ ৫০ হাজার ২৩৯ টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে মিটিয়ে দেওয়া হবে। তাছাড়া, বক্সনগর, মনুবনকুল, গর্জি ও গঙ্গানগরে নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে বলে আজকের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জিএ (পলিটিক্যাল) দপ্তরের পক্ষ থেকে রাজ্যের এক্স সার্ভিসম্যানদের পরিবারের জন্য বিভিন্ন গ্র্যান্ট প্রদান করা হয়ে থাকে। এই সকল গ্র্যান্টের অর্থরাশিও বৃদ্ধি করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় নেওয়া হয়েছে।

Releated Posts

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগে মধুপুরে পথ অবরোধ, মন্ত্রীর পদত্যাগের দাবি

আগরতলা, ১২ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসার অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন বিদ্যুৎ গ্রাহকরা। বুধবার মধুপুর…

ByByReshmi Debnath Aug 12, 2026

স্মার্ট মিটার বাতিল ও অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি কংগ্রেসের

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অতিরিক্ত চার্জ প্রত্যাহার এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগের নিরপেক্ষ তদন্তসহ একাধিক দাবি…

ByByReshmi Debnath Aug 12, 2026

তিপরা মথার সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে তিপরা মথার সঙ্গে বিজেপির সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চলছে বলে জানালেন…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

কমনওয়েলথে জুডোয় সোনা জয়, ত্রিপুরায় ফিরলেন গর্বের কন্যা অস্মিতা

আগরতলা, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমস ২০২৬-এ জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে দেশ ও ত্রিপুরার নাম…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

Leave a Reply

Scroll to Top