News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা
Image

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের দাবিতে বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ে নিয়মিত পঠনপাঠন ব্যাহত হচ্ছে।

জানা গেছে, পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না থাকায় ক্ষোভে ফেটে পড়েন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। গেট বন্ধ থাকায় বিদ্যালয়ে এসে সমস্যায় পড়েন শিক্ষক-শিক্ষিকারা। শেষ পর্যন্ত তাঁদের বিদ্যালয়ের বাইরে একটি দোকানে বসে থাকতে হয় বলে জানা গেছে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের প্রধান দাবি, বিদ্যালয় থেকে বদলি হয়ে যাওয়া বাংলা শিক্ষককে পুনরায় তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি প্রতিটি বিষয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের দাবিও জানিয়েছেন তাঁরা।

পড়ুয়াদের অভিযোগ, শিক্ষক সংকটের কারণে দীর্ঘদিন ধরেই তাঁদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় সঠিকভাবে ক্লাস করা সম্ভব হচ্ছে না। এর ফলে তাঁদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি বিক্ষোভকারীদের।
ছাত্রছাত্রীদের বক্তব্য, শিক্ষকের অভাবে তাঁদের পড়াশোনা কোনওভাবেই বন্ধ রাখা যাবে না। দ্রুত বিদ্যালয়ে বাংলা শিক্ষককে ফিরিয়ে আনার পাশাপাশি প্রতিটি বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করতে হবে।
পড়ুয়াদের এই বিক্ষোভের পর শিক্ষা দফতর এবং বিদ্যালয় কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top