News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি
Image

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের বিভিন্ন মৌলিক সমস্যা সমাধান না হওয়ায় মঙ্গলবার কলেজ চত্বরে বিক্ষোভে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি।

আন্দোলনকারীদের অভিযোগ, কলেজে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক কমন রুমও নেই। গত দু’বছর ধরে কলেজ উইক অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি বন্ধ রয়েছে কলেজের এনএসএস ইউনিটও।

এছাড়াও কলেজ চত্বরের অপরিচ্ছন্নতা, বহিরাগতদের অবাধ প্রবেশ, বিজ্ঞান বিভাগের প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, ছাত্র ইউনিয়ন কক্ষের বেহাল দশা এবং কলেজের প্রধান গেটে নিরাপত্তারক্ষীর অনুপস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এবিভিপির ছাত্রছাত্রীরা।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা এবিভিপির সংযোজক অঙ্কন পাল, মহকুমা সংযোজক স্নেহা সূত্রধর, কলেজ সম্পাদক আকাশ দেবনাথ-সহ অন্যান্য ছাত্রছাত্রী। জেলা সংযোজক অঙ্কন পাল বলেন, দ্রুত সমস্যাগুলির সমাধান করে কলেজে নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top